চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৬ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয় ২৫টি কোম্পানি। এসব কোম্পানির ৩৯ কোটি ২২ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর তথ্য মতে, কোম্পানিগুলোর মোট ৩১ লাখ ৬৩ হাজার ৯৪টি শেয়ার ৫১ বার হাতবদল হয়েছে।
এছাড়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৯ কোটি ৬০ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন করেছে সোনালী পেপারস এন্ড বোর্ড মিলস লিমিটেড। কোম্পানিটি ১০টি ট্রেডে ১৫ লাখ ৭ হাজার ৪৪১টি শেয়ার হাতবদল হয়েছে।
অপর দিকে ব্লক মার্কেটে সবচেয়ে কম লেনদেন করেছে অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেড। এটির লেনদেনের পরিমাণ ৫ লাখ টাকার বেশি শেয়ার। একটি ট্রেডে হাতবদল হয়েছে ২০ হাজার-টি শেয়ার।

![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)










