রাজধানীর আব্দুল্লাহপুর থেকে দূরপাল্লার বাসে ওঠা চিকিৎসকসহ অন্য যাত্রীদের নির্যাতনের ঘটনায় জড়িত ডাকাতদের গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।
রোববার (৩০ জানুয়ারি) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির জানায়, গত ২০ জানুয়ারি রাতে রাজধানীর আব্দুল্লাহপুর থেকে দূরপাল্লার বাসে ওঠার পর ভয়াবহ ডাকাতদলের কবলে পড়েন একজন চিকিৎসক ও অন্য যাত্রীরা। এ ঘটনায় জড়িত ডাকাতদের গ্রেপ্তারের পাশাপাশি অন্য এক আন্তঃজেলা ডাকাতদলের মূলহোতাসহ পুরো ডাকাতচক্রকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগের পুলিশ।
এ বিষয়ে আগামীকাল সোমবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)















