ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ২১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রোববার (৫ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়।
আদেশে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ২১ কর্মকর্তাকে বদলি করা হলো। এ আদেশ দ্রুত বাস্তবায়ন করা হবে।
এর আগে গত ২ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়।
এছাড়া গত ২৫ আগস্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ১৮ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়।






![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)









