একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন ১৪ নভেম্বর (রোববার) থেকে শুরু হচ্ছে। ওই দিন বিকেল ৪টায় অধিবেশন শুরু হবে।
বুধবার (২৭ অক্টোবর) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন।
ওই দিন ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন বসবে।
বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি।

![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)










