দুর্নীতি মামলায় ওয়ান ব্যাংকের গুলশান শাখার প্রিন্সিপাল অফিসার মো. এমরান হোসেনের আগাম জামিন আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এছাড়া মামলায় অপর দুই আসামিকে তিন সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৩ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
বিষয়টি গণমাধ্যমকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক নিশ্চিত করেছেন।

![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)















