মধ্যপ্রাচ্যে মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা টুটুল ও তার সহযোগীসহ আটজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১৩ অক্টোবর) সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, মানবপাচার করে টুটুল মুদি দোকান থেকে ওভারসিজ প্রতিষ্ঠানের মালিক হয়েছেন।
এএসপি আ ন ম ইমরান খান বলেন, রাজধানীতে অভিযান চালিয়ে মধ্যপ্রাচ্যে মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা টুটুল ও তার সহযোগী তৈয়বসহ আটজনকে গ্রেপ্তার করে র্যাব-৪। দুপুরে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।



































