• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতির দেশত্যাগ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১, ১১:৪১ এএম
স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতির দেশত্যাগ

স্বাস্থ্য পরীক্ষার জন্য ১২ দিনের সফরে লন্ডন ও জার্মানির উদ্দেশে রওনা করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার (৯ অক্টোবর) ভোরে কাতার এয়ারওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইট (কিউওয়াই-৬৩৯) রাষ্ট্রপতিকে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন এবং বাংলাদেশে ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচারি, ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, বাংলাদেশে জার্মানির রাষ্ট্রদূত অচিম ট্রস্টার, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পুলিশ মহাপরিদর্শক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব মুন্সি জালাল উদ্দিন জানান, রাষ্ট্রপতি আবদুল হামিদ জার্মানির চ্যারিটি ইউনিভার্সিটি হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা এবং লন্ডনের আই হসপিটালে চক্ষু চিকিৎসা করাবেন। আগামী ২২ অক্টোবর লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি দেশে ফিরবেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!