ডেঙ্গু নিয়ে আরও ২০৩ জন হাসপাতালে ভর্তি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ০৬:৩৮ পিএম
ডেঙ্গু নিয়ে আরও ২০৩ জন হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২০৩ জন। এর মধ্যে অধিকাংশই রাজধানী ঢাকার বাসিন্দা। 

বুধবার (৬ অক্টোবর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৭০ এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ জন।

নতুন ২০৩ জনসহ এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬৩ জনে।

ঢাকার ৪৫টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭২০ জন। অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৪৩ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত (৫ অক্টোবর) হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ১৯ হাজার ৩৩৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৮ হাজার ৪০০ জন রোগী। দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ৭৩ জনের প্রাণহানি হয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!