সম্প্রতি সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার নিয়োগ পরীক্ষার আধিক্যের কারণে বিপাকে পড়ছেন চাকরিপ্রার্থীরা। এ জন্য আপাতত সপ্তাহের এই দুটো দিনে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কোনো নিয়োগ পরীক্ষা নেবে না।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) নজরুল ইসলাম গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।
নজরুল ইসলাম বলেন, “শুক্র ও শনিবার আপাতত পিএসসির কোনো নিয়োগ পরীক্ষা নেওয়া হবে না। তবে বিভাগীয় পরীক্ষা আগের নিয়মেই চলবে।”
এদিকে গত তিন সপ্তাহে ধরে দেখা যাচ্ছে, সাপ্তাহিক ছুটির দিনে একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা থাকছে। গত তিন শুক্রবার বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং মন্ত্রণালয়ের ৪৪টি চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ১৭ সেপ্টেম্বর হয় ২১টি পরীক্ষা। ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় পাঁচটি পরীক্ষা। আর ১ অক্টোবর হয় ১৮টি পরীক্ষা। আগামী ৮ অক্টোবর হতে যাচ্ছে ১৩টি প্রতিষ্ঠানের পরীক্ষা। একই দিনে এতগুলো পরীক্ষার কারণে নিয়োগ প্রত্যাশীরা বিভিন্ন পরীক্ষায় অংশ নিতে পারছেন না। এ নিয়ে কিছুদিন ধরেই নিয়োগপ্রত্যাশীরা ক্ষোভ জানিয়ে আসছিলেন। এমন পরিস্থিতিতে পিএসসির শুক্র ও শনিবার পরীক্ষা না নেওয়ার কথা জানাল। এ সিদ্ধান্তকে ইতিবাচক বলে মনে করছেন চাকরিপ্রার্থীরা।
অন্যদিকে ক্রাফট ইন্সট্রাক্টর পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৪ আগস্ট (বৃহস্পতিবার)। এদিন বিকাল ৩টা নিয়োগ পরীক্ষা শুরু হবে। চলবে এক ঘণ্টা ব্যাপী।
পরীক্ষা রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিতে। এদিন ১৩৪০ জন প্রার্থীর পরীক্ষায় অংশগ্রহণ করার কথা রয়েছে।
বিজ্ঞপ্তি অনুসারে পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ১ঘণ্টা আগে হলে প্রবেশ করতে হবে। প্রবেশপত্র ছাড়া কাউকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। প্রশ্নপত্রের সেট হবে চারটি। প্রতি সেট প্রশ্নপত্র ভিন্ন ভিন্ন রঙ্গে মুদ্রিত হবে।































