মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৮


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১০, ২০২৩, ১০:৫৫ এএম
মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৮

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১৫ হাজার ৩২০ পিস ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল, ২৪ গ্রাম হেরোইন, ৭৩ কেজি ৮৯০ গ্রাম গাঁজা, ৬টি গাঁজার গাছ ও ১৫ লিটার দেশিমদ জব্দ করা হয়।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ৬টা থেকে শুক্রবার (১০ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা করা হয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!