২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৬ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৫:১৫ পিএম
২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৬ জনের মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয় জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৪৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৮ হাজার ২৬৬ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৪৫ জন, গত ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ৫৯৪ জন।

গত ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১ হাজার ৯৫৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৮ হাজার ২৮৭ জন।


গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয় জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৬১৫ জন শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!