ডিএমপির ক্রাইম বিভাগে নতুন এসি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০২:৫৩ পিএম
ডিএমপির ক্রাইম বিভাগে নতুন এসি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্রাইম বিভাগে সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার এক কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।

আদেশ বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পিএসঅ্যান্ডআইআই বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. শাহাদাৎ হোসেনকে সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম) হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে রোববার (৫ সেপ্টেম্বর) ডিএমপির পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ২১ কর্মকর্তাকে বদলি করা হয়। 
 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!