রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ ৪১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ৬টা থেকে শুক্রবার (৭ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার ২৬৪ পিস ইয়াবা, ৪ কেজি ৬০ গ্রাম গাঁজা, ৯৬ গ্রাম ৩৭ পুরিয়া হেরোইন ও ২০ বোতল দেশি মদ জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা করা হয়েছে।

![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)














