অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরী (৮৮)।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
অসুস্থতার তথ্যটি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক আহমেদ উল্লাহ বলেন, “মুহিবুল্লাহ বাবুনগরী হঠাৎ পেটে ব্যথা অনুভব করায় বৃহস্পতিবার দুপুরে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।”
চিকিৎসকের বরাতে আহমেদ উল্লাহ বলেন, “চিকিৎসকরা ধারণা করছেন হুজুরের পিত্তথলিতে পাথর হয়েছে। হাসপাতালে ভর্তির পর হুজুরের বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর সেই অনুযায়ী তার চিকিৎসা চলবে।”
জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর ২০২১ সালের ২৯ আগস্ট হেফাজতে ইসলামের আমির হিসেবে দায়িত্ব পান মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি সম্পর্কে বাবুনগরীর মামা।
























