তিন জেলার ডিসিকে প্রত্যাহার করল সরকার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৬, ১১:৩৭ এএম
তিন জেলার ডিসিকে প্রত্যাহার করল সরকার

নাটোর, গাইবান্ধা ও রংপুর জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করেছে সরকার।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে বিসিএস প্রশাসন ক্যাডারের এই তিন কর্মকর্তাকে ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেটের পদ থেকে প্রত্যাহার করা হয়।

প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন- নাটোরের ডিসি আসমা শাহীন, গাইবান্ধার ডিসি মোহাম্মদ মাসুদুর রহমান এবং রংপুরের ডিসি মোহাম্মদ রুহুল আমিন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী পদায়নের জন্য এই তিন কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

Link copied!