রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৫৮৩ পিস ইয়াবা, ৩০ গ্রাম হেরোইন, ৫ কেজি ৭৬০ গ্রাম গাঁজা, ২টি গাঁজার গাছ, ১ বোতল ফেনসিডিল ও ১০টি নেশা জাতীয় ইনজেকশন জব্দ করা হয়।
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা করা হয়েছে।

![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)















