মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২২


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২২, ১০:৩৬ এএম
মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২২

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৩৭ হাজার ১০১ পিস ইয়াবা, ৩০.৫ গ্রাম হেরোইন, ৭ কেজি ৪৫০ গ্রাম গাঁজা ও ৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা করা হয়েছে।

Link copied!