রাজধানীর হাজারীবাগের বটতলা বাজার এলাকায় বস্তিতে আগুনে ১৮০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি দোকান।
বুধবার (৩১ আগস্ট) রাতে এসব তথ্য জানান বস্তির বাসিন্দা ও ফায়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে তিনটি গলির ১৮০টি ঘর পুড়ে যায়।
হাজারীবাগ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবদুস শহীদ বলেন, “আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। সন্ধ্যা সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে।”

![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)














