রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (৩০ জুলাই ২০২২) সকাল ছয়টা থেকে রোববার (৩১ জুলাই) সকাল ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৭ হাজার ৪৪৬ পিস ইয়াবা, ১১ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ২৭ গ্রাম হেরোইন, ১০০ বোতল দেশি মদ ও ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা রুজু হয়েছে।

![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)















