রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২৫ হাজার ৭৩৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১২৪ কেজি ৮৯৭ গ্রাম গাঁজা, ৫০ পুরিয়া হেরোইন ও ১০৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২৮ জুন) সকাল ৬টা থেকে বুধবার (২৯ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা করা হয়েছে।

![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)














