৪৪তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ১৫ হাজার ৭০৮ জন উত্তীর্ণ হয়েছেন।
বুধবার (২২ জুন) ফল প্রকাশ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আব্দুল্লাহ আল মামুন জানান, প্রকাশিত ফলাফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে। উত্তীর্ণদের লিখিত পরীক্ষা আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে।
জানা গেছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।
গত ২৭ মে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট প্রার্থী তিন লাখ ৫০ হাজার ৭১৬ জন। ৪৪তম বিসিএসের মাধ্যমে এক হাজার ৭১০ জন পদে নিয়োগ দেবে সরকার।

![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)















