রাজধানীর মিরপুর ১১ নম্বরে নির্মাণাধীন মেট্রোরেল লাইনের ব্লক পড়ে মাহবুবুর তালুকদার (৪৯) নামে এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার (৩০) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পারভেজ ইসলাম বলেন, ওই এলাকায় ২০৩ নম্বর পিলারসংলগ্ন মেট্রোরেলের ওপরের দেয়াল ভেঙে ব্লক নিচে পড়ে মাহবুবুর তালুকদারের মৃত্যু হয়েছে। তার বয়স ও পেশা জানা যায়নি।

![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)















