রাজধানীর কামরাঙ্গীরচরে একটি পলিথিন কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
লিমা খানম বলেন, “কামরাঙ্গীরচর কয়লার ঘাট এলাকায় একটি পলিথিন কারখানায় সাড়ে চারটার দিকে আগুন লাগার খবর পেয়েছি। ঘটনাস্থলে আমাদের চারটি ইউনিট কাজ করছে।”
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের খবরও পাওয়া যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)














