ঢাকার আকাশ মেঘলা, দুপুরের মধ্যে হতে পারে বৃষ্টি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৬, ১১:১৭ এএম
ঢাকার আকাশ মেঘলা, দুপুরের মধ্যে হতে পারে বৃষ্টি

রাজধানী ঢাকার আকাশ আজ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দুপুরের মধ্যে হতে পারে হালকা বৃষ্টি। বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এ তথ্য।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, ঢাকার আকাশ আজ মেঘলা থাকতে পারে। দুপুরের মধ্যে হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এদিন দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা।

বুধবার সকাল ৬টায় তাপমাত্রা রয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!