রাজধানীতে ‘সিটিং সার্ভিসের’ নামে অনিয়ম বন্ধে অভিযান পরিচালিত হচ্ছে।
রোববার (১৪ নভেম্বর) সকাল থেকে বাংলাদেশ সড়ক পরিববহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সহায়তা করছে পরিবহন মালিক-শ্রমিক সংগঠনও।
বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম বলেন, “সিটিং সার্ভিস বা গেটলকের নামে কেউ অতিরিক্ত ভাড়া নিতে পারবে না। এক টাকা বেশি ভাড়া নিলেও আমরা ধরছি। সড়কে শৃঙ্খলা ফেরাতে তাদের আটটি এবং জেলা প্রশাসনের দুটি ভ্রাম্যমাণ আদালত ঢাকার বিভিন্ন স্থানে কাজ করছে।”

![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)














