মাদকবিরোধী অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে ২৩২ গ্রাম ৬৮ পুরিয়া হেরোইন, ৫০ বোতল ফেনসিডিল, ৩ কেজি ৮৪৫ গ্রাম গাঁজা ও ৩ হাজার ৭৫২ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা হয়েছে বলেও জানায় পুলিশ।

![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)















