সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয় ৩৯টি কোম্পানি। এসব কোম্পানির ১৬৭ কোটি ৯৮ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর তথ্যমতে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ৬৯ লাখ ১৪ হাজার ৯১৪টি শেয়ার ৭৬ বার হাতবদল হয়েছে।
এছাড়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১১৮ কোটি ৯৮ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন করেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটি ৯টি ট্রেডে ৬৯ লাখ ৫৩ হাজার ৬২৬টি শেয়ার হাতবদল হয়েছে।
অপর দিকে ব্লক মার্কেটে সবচেয়ে কম লেনদেন করেছে কনফিডেন্স সিমেন্ট কোম্পানি লিমিটেড। এটির লেনদেনের পরিমাণ ৫ লাখ টাকার বেশি শেয়ার। একটি ট্রেডে হাতবদল হয়েছে ৪ হাজারটি শেয়ার।

![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)










