ডিম, দুধের তৈরি পুডিং ছোট-বড় সবার প্রিয়। অনুষ্ঠানে বা অতিথি আপ্যায়নে খাবার টেবিলে মিষ্টি পদের মধ্যে অন্যতম পুডিং। কেউ আবার একাধিক রঙের স্তর করে পুডিং বানিয়ে থাকে। খাবারে স্বাদের ভিন্নতা আনতে কতই না কৌশল। এবার কুমড়ো দিয়ে পুডিং বানিয়ে খেয়ে দেখুন। ‘কুমড়োর পুডিং’ শুনতেই অদ্ভূত লাগছে! তবে খেতে ভীষণ সুস্বাদু ও পুষ্টিকর।
যা যা লাগবে
- গমের রুটি
- কুমড়া পিউরি- ১৫ আউন্স
- চিনি- ১কাপ
- ডিম- ৩টি (হালকাভাবে ফেটানো)
- কিশমিশ- আধা কাপ
- গলানো মাখন- ৩ টেবিল চামচ
- কুমড়োর পাই মশলা- ২ চা চামচ
- কমলার রস -১ চা চামচ
- হুইপ ক্রিম-১টি
যেভাবে বানাবেন
ওভেন ৩৫০ ডিগ্রি ফারেনহাইট (১৭৫ ডিগ্রি সেন্টিগ্রেড) পর্যন্ত গরম করুন। রান্নার তেল দিয়ে বেকিংয়ের পাত্রটি হালকাভাবে গ্রিসড করে নিন।
এবার গ্রিসড করা বেকিং ডিশে গমের রুটিগুলো বিছিয়ে নিন। পাত্রের অর্ধেকটা পর্যন্ত সাজিয়ে নিন। এবার একটি পাত্রে কুমড়ো পিউরি, চিনি, ডিম, কিশমিশ, মাখন, কুমড়ো পাই মশলা এবং কমলার রস মিশিয়ে নিন। মিশ্রণটি রুটির ওপরে দিয়ে দিন।
এবার আগ থেকেই গরম করে রাখা ওভেনে বেক করুন। প্রান্তগুলো সোনালি হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ৫০ থেকে ৬০ মিনিট সময় লাগবে।
চুলায় বানালে সাধারণ পুডিংয়ের মতোই পানির মাঝে পাত্রটি বসিয়ে বেক করে নিন। সবশেষ হুইপড ক্রিম দিয়ে পরিবেশন করুন।








































