সপ্তাহে ৭ দিন। এই ৭ দিন কাটে ৭ রকমভাবে। কোনোদিন ভালো কাটে তো কোনোদিন খারাপ। এই ভালো-খারাপের মধ্যেই পার হয় সপ্তাহ। তবে একটি বার থাকে যা তুলনামূলক সবসময়ই খারাপ কাটে। সেই একটি বারকে খুঁজে বের করেছেন গিনেস ওয়াল্ড রেকর্ডের কর্তৃপক্ষরা। তাদের মতে, সপ্তাহের সোমবার হচ্ছে সবচেয়ে অপছন্দের বার।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সোমবারেই ট্যুইট করে জানিয়েছে এই তথ্য। যেখানে বলা হয়, তারা অফিশিয়ালি সোমবারকে `ওয়ের্স্ট ডে অফ দ্য উইক` হিসেবে চিহ্নিত করছে। বিশ্বের সব পরিস্থিতি পর্যবেক্ষন করেই এই সিদ্ধান্ত জানিয়েছে বলে দাবি গিনেস কর্তৃপক্ষের।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তপক্ষের এই ট্যুইট নজর কাড়ে অসংখ্য মানুষের। নানা রকম মন্তব্য সেখানে ভিড় হয়। কেউ এই ট্যুইটকে সমর্থন করেছেন, তো কেউ হেসে উড়িয়ে দিয়েছেন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তপক্ষ জানায়, বিশ্বজুড়ে বেশিভাগ দেশেই রোববার উইকেন্ড থাকে। এরপর সোমবার কাজে ফিরতে হয়। যা যন্ত্রণাদায়ক অনুভূতি। ছুটির আমেজ শেষে কাজে ফেরাটা যেন কষ্টকর ও মানসিক অস্থিরতার কারণ। তাই অনেকের কাছেই সোমবারটা অপছন্দের।
এছাড়াও সোমবার নিয়ে সোশ্যালমিডিয়াতেও রঙ্গ-রসিকতা হয়। ও রয়েছে। সোমবারের উপর একটা পুঞ্জীভূত ঘৃণার বাতাবরণ তৈরি হয় দীর্ঘদিন ধরে। যার অফিসিয়াল স্বীকৃতি দিল গিনেস কর্তৃপক্ষ। তাই কোনও লুকোচুড়ি ছাড়াই এখন প্রকাশ্যে সোমবারকে `ওয়ের্স্ট ডে অফ দ্য উইক` বলা যায়।
তবে এই দেশের প্রেক্ষাপটে উইকেন্ডের পর রোববার হয়। তাই বাঙালির কাছে রোববারও কম বিরক্তের নয়! বলা বাহুল্য, ছুটি কাটিয়ে কাজের ফেরার যেকোনও দিনই হয়তো কষ্টের হয়। তাই সবার কষ্টের আর বিরক্তির দিনও ভিন্ন হওয়া স্বাভাবিক।
সূত্র: জি নিউজ




































