মদ খাওয়ার পর অবসাদ কাটাত এই আংটি!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২১, ০১:৫৮ পিএম
মদ খাওয়ার পর অবসাদ কাটাত এই আংটি!

বাইজেন্টাইন সভ্যতার ঐতিহাসিক নিদর্শন খুঁজতে খননকাজ চালাচ্ছিলেন ইসরায়েলের পুরাতত্ত্ব বিভাগের গবেষকেরা। মধ্য ইসরায়েল এলাকায় পুরাতাত্ত্বিক খননের কাজ চলছিল। এর মধ্য থেকেই উঠে এসেছে আশ্চর্য এক আংটি। এটি সাধারণ কোনো আংটি নয়, বরং এর নানা গুণ থাকতে পারে বলে অনুমান করছেন গবেষকরা।

মধ্য ইসরায়েল এলাকায় এই খননকাজ চলে। সেখানেই সেই যুগের মদের কারখানার হদিস পাওয়া যায়। সেই কারখানার মধ্যেই পাওয়া গিয়েছে এই সোনার আংটিটি। মাটি খোঁড়ার একপর্যায়ে হঠাৎই সেখান থেকে পাথর বসানো সোনার আংটি খুঁজে পান গবেষকরা। একটি কাচের পাত্রে রাখা ছিল আংটিটি।

ভাটিখানা বাইজেন্টাইন সভ্যতার সময়ের এই আংটিটি দেখে গবেষকেরা মনে করছেন, সেই যুগে মদ্যপানের মজলিশে এই ধরনের আংটির ব্যবহার হতো। খোঁয়ারি (মদের নেশা কেটে যাওয়ার পর অবসাদ) কাটাতেই এই আংটি পরা হতো।

ইসরায়েলের পুরাতত্ত্ব বিভাগের গবেষকেরা আংটি নিয়ে গবেষণা শুরু করেন। পর্যালোচনা শেষে গবেষকরা জানান, বাইজেন্টাইন সভ্যতার সেই সময় কোনো ধনী ব্যক্তির এই আংটি ব্যবহার করতেন। সেই সময় আংটিটি প্রস্তুত হওয়ার পর এটা দিয়ে মদ চেখে দেখতেন।তৎকালীন সংস্কৃতির অঙ্গ ছিল এটি। ওই সভ্যতার একদল মানুষ প্রস্তুত হওয়া মদের গুণাগুণ নির্ধারণ করতেন এই আংটির মাধ্যমে। তাই ওই দলেরই কেউ এই আংটিটির মালিক হবেন বলে ধারণা করছেন গবেষকরা।

সূত্র : সিএনএন

Link copied!