২৯ কর্মী নিচ্ছে বাংলাদেশ ব্যাংক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১, ০৯:৫৭ এএম
২৯ কর্মী নিচ্ছে বাংলাদেশ ব্যাংক

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।‘সিসিটিভি অপারেটর’ ও ‘সিসিটিভি টেকনিশিয়ান’ পদে মোট ২৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম
বাংলাদেশ ব্যাংক

পদের নাম
সিসিটিভি অপারেটর

পদ সংখ্যা
২৬টি

আবেদনের যোগ্যতা
স্নাতক পাসসহ কম্পিউটারবিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে হার্ডওয়্যার ও সফটওয়্যারবিষয়ক কোর্স সম্পন্ন থাকতে হবে। সিসিটিভি ক্যামেরা স্থাপন, ক্যামেরা স্থানান্তর, সমস্যা শনাক্তকরণ ও সমাধানের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল
৯,৩০০-২২,৪৯০ টাকা

পদের নাম
সিসিটিভি টেকনিশিয়ান

পদের সংখ্যা
৩টি

আবেদনের যোগ্যতা
এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল বিষয়ে ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে।

অভিজ্ঞতা
সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের অভিজ্ঞতা।

বেতন
৮,৫০০-২০,৫৭০ টাকা

আবেদন প্রক্রিয়া
https://erecruitment.bb.org.bd/career/jobopportunity.php এই ঠিকানায় আবেদন করা যাবে।

আবেদনের শেষ তারিখ
১৬ সেপ্টেম্বর, ২০২১

বিশেষ নির্দেশনা
৬ অক্টোবর ২০১৯ তারিখে এই পদে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত ৭০০ ও ৫৭৭ প্রার্থী নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই।

 

সূত্র: প্রতিষ্ঠানের ওয়েবসাইট

Link copied!