জাগো ফাউন্ডেশনে চাকরি, বেতন ৬০ হাজার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৪, ১২:৫১ পিএম
জাগো ফাউন্ডেশনে চাকরি, বেতন ৬০ হাজার
ছবি: সংগৃহীত

বেসরকারি সংস্থা জাগো ফাউন্ডেশন ঢাকায় সফটওয়্যার সিস্টেমস অ্যাডমিনিস্ট্রেটর পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম
সফটওয়্যার সিস্টেমস অ্যাডমিনিস্ট্রেটর

পদসংখ্যা
১

যোগ্যতা
বিএসসি ডিগ্রি থাকতে হবে। কোনো বেসরকারি সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন, জোহো সিআরএম, ক্যানভা, গুগল ওয়ার্কস্পেস, ক্লিকআপ ও জোহো বুকসের কাজে দক্ষ হতে হবে। ওয়ার্কফ্লো অটোমেশন ও ইউজার পারমিশন সেটিংস বিষয়ে জানাশোনা থাকতে হবে। সফটওয়্যার প্ল্যাটফর্ম, যেমন জোহো স্যুট, ক্লিকআপ, মেইলচিম্প, গুগল ওয়ার্কস্পেস, মাইক্রোসফট ৩৬৫, গুগল অ্যানালিটিকস ৪, গুগল অ্যাড ম্যানেজার, মেটা অ্যাডস ম্যানেজার, এডব্লিউএস ও ক্যানভার ব্যবহার জানতে হবে। সফটওয়্যার অ্যাডমিনিস্ট্রেশন বা আইটি সিস্টেমসে সার্টিফিকেশন থাকতে হবে। সমস্যা সমাধান ও ট্রাবলশুটিংয়ে পারদর্শী ও যোগাযোগে দক্ষ হতে হবে।

বয়স
২৮ থেকে ৪০ বছর

কর্মস্থল
ঢাকা

বেতন
৫০,০০০ থেকে ৬০,০০০ টাকা।

আবেদন পদ্ধতি
বিস্তারিত জানতে ও আবেদন করতে এই লিংকে ক্লিক করেন।

আবেদনের শেষ সময়
২২ জানুয়ারি ২০২৫

Link copied!