ছেলের কাণ্ডে মন্ত্রিত্ব হারাচ্ছেন বাবা?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১, ০৪:৩৯ পিএম
ছেলের কাণ্ডে মন্ত্রিত্ব হারাচ্ছেন বাবা?

ভারতের উত্তর প্রদেশে গাড়িচাপায় কৃষক হত্যার ঘটনায় আটক রয়েছেন আশিস মিশ্র। আর এ ঘটনায় ব্যাপক চাপের মুখে পড়েছেন তার বাবা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র।

নাম প্রকাশে অনিচ্ছুক তিন বিজেপি নেতার বরাতে হিন্দুস্তান টাইমস জানায়, হত্যাকাণ্ডে আশিসের জড়িত থাকার ঘটনার প্রমাণ হলে প্রধানমন্ত্রীর দ্বার পর্যন্ত গড়াতে পারে ঘটনা।

যদিও সামাজিক মাধ্যমে এই ঘটনার ভিডিওতে মন্ত্রীপুত্র আশিসকে ঘটনাস্থল বা গাড়িতে দেখা যায়নি। তবে অনেকেই জোর দাবি জানাচ্ছেন মন্ত্রীর ছেলের বিরুদ্ধে প্রমাণ সামনে এলে মন্ত্রিত্ব খোয়াতে হবে অজয় মিশ্রকে।

লখিমপুর খেরির এই ঘটনায় আশিস মিশ্রকে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। এ পর্যন্ত ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

৩ অক্টোবর লখিমপুর খেরিতে বিক্ষোভরত কৃষকদের চাপা দেয় মন্ত্রীর গাড়িবহর। এতে চার কৃষকসহ মোট ৮ জন নিহত হয়।

এর পর থেকেই কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের পদত্যাগ দাবি করছে বিরোধীরা।

Link copied!