সংযুক্ত আরব আমিরাতেই দুবাইতে ভাগ্য খুলল এক প্রবাসী বাংলাদেশির। স্থানীয় সময় শনিবার (৯ অক্টোবর) এক অনুষ্ঠিত র্যাফেল ড্রতে ১০ লাখ দিরহাম জিতেছেন তিনি।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসে এই খবর প্রকাশিত হয়। যদিও ওই ভাগ্যবান বাংলাদেশির নাম উল্লেখ করে হয়নি।
খালিজ টাইমস জানায়, মাহজুজ নামের একটি লাইভ লটারিতে ঐ বাংলাদেশি ১ মিলিয়ন দিরহাম বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৩৩ লাখ টাকা জিতেছেন। এছাড়াও চলতি বছর এ লটারিতে আরও ১৬ জন ১ মিলিয়ন দিরহাম জিতেছেন।
ড্রতে ছয়টি সংখ্যার মধ্যে বাংলাদেশি প্রবাসীর পাঁচটি সংখ্যাই মিলে যায়। তবে আর মাত্র একটি সংখ্যা মিললে তিনি পেতে পারতেন প্রথম পুরস্কার পাঁচ কোটি দিরহাম বা প্রায় ১১৬ কোটি ৪২ লাখ টাকা।































