• ঢাকা
  • শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭

টাইম ম্যাগাজিনে ‘ক্ষমতাশালী’ মোদি ও মমতা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ০২:৪২ পিএম
টাইম ম্যাগাজিনে ‘ক্ষমতাশালী’ মোদি ও মমতা

বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টাইম ম্যাগাজিন জানায়, ভারতে বিজেপির ক্ষমতা, অর্থ ও লোকবল সত্ত্বেও বিধান সভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দুর্গের মতো দাঁড়িয়েছিলেন মমতা। কেন্দ্রের দল বিজেপিকে হারিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জিতে তৃণমূল, আর মুখ্যমন্ত্রী হন তিনি।

ভারতের অন্যান্য নারী নেত্রীদের মতো মমতা কারও স্ত্রী, মা, মেয়ে কিংবা সঙ্গী হিসেবে নয় বরং নিজ যোগ্যতায় রাজনীতিতে নিজের জায়গা করে নিয়েছেন। দারিদ্র্যতার মধ্যে থেকে উঠে এসে পুরুষতান্ত্রিক সমাজে লড়াই করার মনোভার নিয়েই নিজের জীবন গড়ে তুলেছেন তিনি। তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দিলেও তিনি নিজেই একটি দলের সমান ক্ষমতাশালী বলে মনে করা হয়। 

এছাড়াও টাইম ম্যাগাজিনের প্রভাবশালী নেতাদের তালিকায় আরও স্থান পেয়েছেন নরেন্দ্র মোদি। টাইম ম্যাগাজিন জানায়, স্বাধীন ভারতের ৭৪ বছরের ইতিহাসে তিনজন গুরুত্বপূর্ণ নেতার মধ্যে একজন মোদি। বাকিরা হলন জওহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধী।

নেহরু ও ইন্দিরা গান্ধির পর আর কেউ ভারতের রাজনীতিতে মোদির মত আধিপত্য বিস্তার করতে পারেনি বলে জানায় টাইম ম্যাগাজিন। মোদি আর মমতা ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ আরও ২০ জন নেতানেত্রী স্থান পান। তালিকায় তালেবান নেতা আবদুল গনি বরাবদরও রয়েছেন।

Link copied!