• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

কাবুলে তালেবানের প্রবেশ, ক্ষমতা হস্তান্তরের আহ্বান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১, ০২:৪৯ পিএম
কাবুলে তালেবানের প্রবেশ, ক্ষমতা হস্তান্তরের আহ্বান

আফগানিস্তানের প্রধান শহরগুলোর দখল নেওয়ার পর রাজধানী কাবুলে প্রবেশ করতে শুরু করেছেন তালেবান সেনারা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এই খবর জানিয়েছে আল-জাজিরা। 

রবিবার কাবুলের পূর্বের জালালাবাদ শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পরই রাজধানীর সঙ্গে অন্যান্য প্রদেশ ও প্রতিবেশী দেশ পাকিস্তানের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিদ্রোহীরা। সব দিক থেকেই কাবুলকে ঘিরে ফেলেছে তালেবান। এরই মধ্যে শান্তিপূর্ণভাবে সরকারকে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।

কাতারের দোহায থেকে তালেবান নেতারা জানান, বিদ্রোহীদের সহিংসতা থেকে বিরত থাকতে এবং কাবুল ত্যাগ করতে ইচ্ছুক ও নারীদের নিরাপদ রাজধানী ছাড়তে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট আশরাফ গনি কাবুলকে রক্ষায় পাল্টা আক্রমণ করবেন নাকি পদত্যাগ করবেন তা এখনো স্পষ্ট নয়। যদিও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কাবুলে এখনো বড় ধরনের প্রতিরধের মুখে পড়েনি তালেবান।

কাবুলে দূতাবাস থেকে কর্মীদের দেশে ফিরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। রবিবার সকালে মার্কিন ও ব্রিটিশ সেনারা তাদের বিমানবন্দরে নিয়ে যায়।

সামরিক বিমানে আফগানিস্তান ছাড়তে শুরু করেছেন কূটনীতিকরা। তাদের নিরাপত্তায় কয়েক হাজার সেনা মোতায়েন করেছে উভয় দেশ।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!