চীনের তিব্বতে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত আনুমানিক ১০টা ৩৩ মিনিটে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে দেশটির ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র (সিইএনসি)।
সিইএনসির তথ্য অনুযায়ী, তিব্বতের উত্তরাঞ্চলের নাগকু পাহাড়ি এলাকায় ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পস্থলের আশপাশের ৫ কিলোমিটার এলাকার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৮৬৪ মিটার।
দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় শরীয়তপুরের প্রবাসীকে গুলি করে হত্যা
ভূমিকম্পটি স্থানীয় এলাকায় জোরালোভাবে অনুভূত হয়েছে। এর উপকেন্দ্র ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে।



























