মাছরাঙা টেলিভিশনের ‘সেরা রাঁধুনি’র নবম মৌসুমের বিচারক হয়েছেন অভিনেত্রী জয়া আহসান। তার পাশাপাশি বিচারকের দায়িত্ব পালন করবেন ইনডাল্জ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা ও এক্সিকিউটিভ শেফ শুভব্রত মৈত্র, লো মেরিডিয়েন ঢাকার এক্সিকিউটিভ পেস্ট্রি শেফ শাহিদ শাহিন।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে রন্ধনশিল্পীদের খুঁজে বের করার এ প্রতিযোগিতার এবারের প্রতিপাদ্য ‘জীবনবদলের রেসিপি’।











