সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৬, ১১:২০ পিএম
সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা


 রাঙ্গামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী এক জরুরি বিঞ্জপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

রোববার সন্ধ্যায় জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। একইসঙ্গে বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে।

এর আগে রোববার সকাল ৬টা থেকে রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি শুরু করে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। অবরোধের সমর্থনে সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন অবরোধকারীরা। এ সময় যান চলাচলে বাধা দেওয়া হয়। পরে একই দিন সন্ধ্যার দিকে প্রশাসনে সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহার করে নেয় সংগঠন দুটি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!