ফের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন ফেরদৌস আহমেদ। জেড এইচ মিন্টু পরিচালিত ‘ক্ষমা নেই’ শিরোনামের সিনেমাটিতে অভিনয় করবেন তিনি।
সম্প্রতি সিনেমাটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ফেরদৌস। চলতি মাসেই এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, “সিনেমাটির গল্পটি আমাকে স্পর্শ করেছে। যে কারো ভালো লাগবে। সব ঠিক থাকলে শিগগিরই এর শুটিং শুরু হবে।”
‘ক্ষমা নেই’ নির্মিত হচ্ছে সরকারি অনুদানে। ২০২০-২১ অর্থবছরে মুক্তিযুদ্ধভিত্তিক শাখায় ৬০ লাখ টাকা অনুদান পেয়েছে এটি। পরিচালকের দায়িত্বের পাশাপাশি সিনেমাটির প্রযোজকও জেড এইচ মিন্টু।
এই সিনেমাটি ছাড়াও আফজাল হোসেনে ‘মানিকের লাল কাঁকড়া’, হৃদি হকের ‘১৯৭১ সেইসব দিন’, এবং নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘গাঙচিল’ সিনেমা রয়েছে ফেরদৌসের হাতে। ‘রাসেলের জন্য অপেক্ষা’ নামের আরেকটি সিনেমায় কাজ শুরু করতে যাচ্ছেন তিনি।
এদিকে সম্প্রতি ভারতের ভিসা পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। প্রায় আড়াই বছর ধরে দেশটিতে তার ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা ছিল। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই তারকা।

![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)










