‘পদ্মশ্রী’ সম্মাননা গ্রহণ করলেন কঙ্গনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১, ০৬:৪৩ পিএম
‘পদ্মশ্রী’ সম্মাননা গ্রহণ করলেন কঙ্গনা

অভিনয়ে অবদান রাখার জন্য ভারতের সর্বোচ্চ বেসামরিক ‘পদ্মশ্রী’ সম্মাননায় ভূষিত হলেন কঙ্গনা রাণৌত। এছাড়াও সংগীতশিল্পী আদনান সামি, সুরেশ ওয়াদকার, বলিউডের প্রযোজক-পরিচালক করণ জোহর, প্রযোজক একতা কাপুর, টিভি অভিনেত্রী সারিতা জোশি এবছর এই সম্মাননা লাভ করেন।

সোমবার (৮ নভেম্বর) নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তারা। খবর এনডিটিভি।

এই অনুষ্ঠানে একটি ক্রিম ও সোনালী রঙের শাড়িতে নিজেকে সাজিয়ে হাজির হয়েছিলেন কঙ্গনা। মাথায় দুটো খোঁপা করে মানানসই কানের দুল পরেছিলেন তিনি। নজরকাড়া শাড়ির সঙ্গে সামান্য মেকআপ করেছিলেন।

অন্যদিকে সংগীতশিল্পী আদনান সামিও রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী পেলেন। জনপ্রিয় ওই গায়ককে দেখা গেল ঝকঝকে কালো শেরওয়ানিতে। গলার কাছে কালোয় সোনালী সুতোর কাজ করা, সঙ্গে সোনালী বোতাম।

এছাড়া পণ্ডিত ছান্নুলাল মিশ্র আজ পদ্ম বিভূষণ সম্মানে ভূষিত হন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ ও অন্যান্য অনেকে।

Link copied!