ভারতীয় টিভি চ্যানেল জি বাংলা বিজ্ঞাপন ছাড়াই বাংলাদেশে সম্প্রচার করছে।
শনিবার (১৬ অক্টোবর) কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি এস এম আনোয়ার পারভেজ এ তথ্য জানান।
সভাপতি এস এম আনোয়ার পারভেজ জানান, জি বাংলা কর্তৃপক্ষের তরফ থেকে ‘ক্লিন ফিড’ পাওয়া গেছে।পরিবেশকরা পরীক্ষামূলকভাবে সম্প্রচার শুরু করেছেন।
এছাড়াও বন্ধ থাকা বাকি চ্যানেলগুলোও পর্যায়ক্রমে সম্প্রচারে ফিরবে বলে আশা প্রকাশ করেন কোয়াব সভাপতি।
গত ১ অক্টোবর বিদেশি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করার নির্দেশ দেয় সরকার। বিজ্ঞাপন ছাড়া ক্লিন ফিড চ্যানেলগুলোই শুধু সম্প্রচারের অনুমতি পাবে বলে সিদ্ধান্ত নেয় সরকার। এরপর থেকে বেশিরভাগ বিদেশি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয় অপারেটর ও পরিবেশকরা।



































