• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

আমির খানের জন্যই নাগা-সামান্থার বিচ্ছেদ, বললেন কঙ্গনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২১, ০২:৪১ পিএম
আমির খানের জন্যই নাগা-সামান্থার বিচ্ছেদ, বললেন কঙ্গনা

ভারতবর্ষে যা-ই ঘটুক না কেন, তা নিয়ে বিতর্কিত মন্তব্য করা যে কঙ্গনা রাণৌতের অভ্যাসে পরিণত হয়ে গেছে। এমনকি সহকর্মীদের সম্পর্কে নানা সময়ে তীর্যক মন্তব্য করতে ছাড়েন না। এসব কিছুতে তিনি সমালোচিত হলেও তাতে কান দেন না। বরং পরবর্তী বিতির্কিত মন্তব্যের জন্য তৈরি হন।

কঙ্গনা এবার আমির খানের পেছনে লেগেছেন। তার দাবি, সামান্থার ডিভোর্সের নেপথ্যে বলি সুপারস্টার আমির খান। আমিরের কারণেই নাকি সামান্থা-চৈতন্যের সংসার ভেঙেছেন।

অবশ্য মি. পারফেক্টশনিস্টকে মোটেই পছন্দ করেন না কঙ্গনা। যে কোনো বিষয়ে আমিরকে জড়িয়ে নেতিবাচক মন্তব্য করতে ছাড়েন না তিনি। আমিরকে বলিউডের ‘ডিভোর্স এক্সপার্ট’ বলে আখ্যা দেন তিনি।

আমির খানের ‘লাল সিং চাড্ডা’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটতে চলেছে নাগা চৈতন্যের। যে কারণে আমিরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে নাগার।

সে বিষয়টিকে ইঙ্গিত করে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সামান্থা-চৈতন্যের বিচ্ছেদের কারণ জানিয়েছেন কঙ্গনা। তিনি জানিয়েছেন, আমির খানের সঙ্গে মিশেই সামান্থাকে ডিভোর্স দিয়েছেন নাগা চৈতন্য।

লিখেছেন, “দক্ষিণের এই অভিনেতা যে নিজের ৪ বছরের বিবাহিত জীবন ভাঙতে চলেছে এবং সম্প্রতি বলিউডের এক সুপারস্টার ডিভোর্স এক্সাপার্টের সংস্পর্শে এসেছে, যে অনেক মহিলা ও বাচ্চাদের জীবন নষ্ট করেছে। অন্ধ না হলে আমরা সহজেই বুঝে নিতে পারব কার কথা বলা হচ্ছে।”

ডিভোর্সে সব সময় পুরুষদের দোষ দেওয়া হয় জানিয়ে কঙ্গনার বক্তব্য, হাজারের মধ্যে একজন নারী ভুল হতে পারে।

তিনি লেখেন, “ওই সমস্ত স্পয়েল ব্র্যাটদের লজ্জা হওয়া উচিত যারা মিডিয়া আর অনুরাগীদের থেকে উৎসাহ পেয়ে ডিভোর্স দেয়। যতদিন যাচ্ছে ডিভোর্স কালচার বাড়ছে।”

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!