• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

প্রেম করলেও সংখ্যা জানাতে নারাজ জায়েদ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২১, ০৮:০২ পিএম
প্রেম করলেও সংখ্যা জানাতে  নারাজ জায়েদ

বিয়ে করেও তা লুকিয়ে রাখার চল আছে ঢাকাই চলচ্চিত্রের তারকাদের মাঝে। পরে বিয়ের ঘটনা ফাঁস হলে সোরগোল পড়ে যায় সর্বত্র। তবে এবার ঢাকাই চলচ্চিত্রের ভক্তরা নড়েচড়ে বসেছেন চিত্রনায়ক জায়েদ খানের বিয়ে সংক্রান্ত মন্তব্যে।

জায়েদ খান সোমবার বিএফডিসিতে অবস্থিত শিল্পী সমিতির অফিসে সাংবাদিকদের বলেন তার বিয়ের বয়সই হয়নি এখনো। 

ঢাকাই ছবির এই নায়ক বলেন, 'বাবার খুব স্বপ্ন ছিল বউ দেখার। সবাই শুধু একটা প্রশ্নই করে বিয়ে করব কবে। আমার মায়েরও একই প্রশ্ন। কিন্তু আমার বিয়ে করার বয়স তো এখনও হয়নি। তাই আমি বিয়ে নিয়ে আপাতত কিছু ভাবছি না।'

জায়েদ খানের সর্বশেষ ছবি 'অন্তর্জ্বালা', এটি মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। এরপর কোনো ছবিতে কাজ করতে দেখা যায়নি তাকে। তবে ইদানিং 'সোনার চর ' নামে একটা ছবির শুটিং শুরু করেছেন তিনি। 

অনেকেই বলে থাকেন চিত্রনায়িকা পপি ও মাহিয়া মাহির সঙ্গে প্রেম ছিল জায়েদ খানের। সোমবার সেই প্রেম নিয়ে আবারও প্রশ্নের মুখোমুখি হলেন শিল্পী সমিতির এ নেতা। এক প্রশ্নের উত্তরে জায়েদ বলেন,  'এখন আমি সিঙ্গেল। তবে মিথ্যা বলব না, প্রেম করেছি। যাদের সঙ্গে প্রেম করেছি তাদের নাম বলা যাবে না।' 

জায়েদ খান জানান সিনেমার মানুষদের সাথেই তার প্রেম ছিল। তবে কতগুলো প্রেম করেছেন সে সংখ্যা তিনি জানাতে চাননি। তিনি বলেন, 'সংখ্যা বললে তো আমি মানুষের কাছে খারাপ হয়ে যাব।'

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!