অভিনেত্রী তিশার মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। আর সেকারণেই নাকি তিনি আজকাল কাজ কমিয়ে দিয়েছেন। বাসায় থাকছেন।
তবে এই গুঞ্জন উড়িয়ে দিলেন তিশা। জানালেন, মা হওয়ার খবরটি স্রেফ রটনা। কোনো সত্যতা নেই। তিশা বলেন, “আমি আমার প্রতিটি কাজ এবং নতুন কোনো সংবাদ থাকলে আমার পেজে শেয়ার করি। ঠিক আছে, আমি অনেক দিন যাবত কাজ করছি না। তার মানে এই না যে আমি প্রেগন্যান্ট।”
তিনি আরও বলেন, “যারা কানাঘুষাটা করছেন তাদের বলছি, একজন অভিনেত্রী কাজ না করলেই যে তাকে প্রেগন্যান্ট বানিয়ে দেয়ার বিষয়টি খুবই আপত্তিজনক।”
কোনো সুসংবাদ থাকলে তা সময়মতো নিজেই জানাবেন বলেও জানান তিনি। আপাতত এমন ভুল তথ্যের সংবাদ প্রচার না করার অনুরোধ জানান এই অভিনেত্রী।
তবে কাজে হঠাৎ কেন এই দীর্ঘ বিরতি, কেনই বা ঘরবন্দি তিনি—জানতে চাইলে তিশা জানান, করোনার কারণে তিনি নিজেকে ঘরবন্দি করে রেখেছেন। করোনাভাইরাসের আতঙ্ক কেটে গেলে আবারও নিয়মিত ফিরবেন কাজ করবেন।

![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)











