উভয়কামী হওয়ায় নিখিলকে ছেড়ে আসেন নুসরাত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২১, ০৪:৩৩ পিএম
উভয়কামী হওয়ায় নিখিলকে ছেড়ে আসেন নুসরাত

নিখিল জৈনর সঙ্গে সংসারজীবনের ইতি টেনে এখন অভিনেতা যশ দাশগুপ্তর ঘরনি নুসরাত জাহান। সদ্য ছেলেসন্তানের জন্ম দিয়েছেন নতুন সংসারে। এদিক-ওদিক নানা বিতর্কের মুখোমুখি হলেও স্বামী-সন্তান নিয়ে দিব্যি সুন্দর সময় কাটাচ্ছেন তিনি।

তবে নিখিলের সঙ্গে সংসার ভাঙার সমীকরণ মেলাতে পারছেন না কেউ। ভালোবেসেই তো তুরস্কে জাঁকজমকভাবে বিয়ে করেছিলেন তারা। কী এমন হলো যে, এক বছরের মাথায় নুসরাত বেরিয়ে গেছেন নিখিলের বাড়ি থেকে? প্রশ্নের উত্তর রহস্যাবৃতই রয়ে গেছে এত দিন। কিন্তু এবার জানা গেল তাদের সংসার ভাঙার মূল কারণ।

ভারতীয় গণমাধ্যমের দাবি, নিখিল উভয়কামী হওয়ায় বাধ্য হয়ে ছেড়ে আসেন তাকে। এই বিষয়টা জানতে পেরে চরম মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছেন নুসরাত। নিখিলের অনেক সঙ্গীই নাকি নুসরাতেরও বন্ধু। তবে এই নিয়ে সরাসরি প্রশ্ন করতে নিখিল জবাব দেননি নুসরাতকে। সেই নিয়ে শুরু দুজনের মধ্যকার ঝামেলা।  

বিয়ের মাস কয়েক পর, ২০১৯ সালের নভেম্বরে নুসরাতের হাসপাতালে ভর্তি হওয়ার খবর চাউর হয়েছিল। নিখিলের জন্মদিনের ঠিক পরেই ঘুমের ওষুধ খেয়েছেন নুসরাত, এই খবর রটেছিল টলিপাড়ায়। শোনা যাচ্ছে, নিখিলের জন্মদিনের রাতে নুসরাত নিখিল ও তার এক বন্ধুকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন। নিখিলের ওই বিবাহিত বন্ধুর স্ত্রীও নাকি দুজনের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, এবং শেষমেশ তাদের ডিভোর্স হয়।

তবে নুসরাতের ঘনিষ্ঠ মহলের দাবি, ওই বন্ধুর পাশাপাশি একাধিক রূপান্তরকামীদের সঙ্গে নিখিলের সম্পর্কের কথা নুসরাত জানতে পেরেছিলেন। তবে আলোচনা করতে গিয়ে তিনি ব্যর্থ হয়েছেন। অভিযোগের শেষ এখানেই নয়। নিখিল নাকি নেশাগ্রস্ত থাকতেন, প্রায় সময়ই মাঝরাতে বাড়ি ফিরতেন এবং বাথরুমে ঘুমিয়ে পড়তেন। পরদিন এসব কিছু দিনের পর দিন সহ্য করতে না পেরেই ‘বিয়ে’ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন নুসরাত। এমনকি নুসরতের আর্থিক বিষয়টাও পুরোটাই নিজের নিয়ন্ত্রণে রাখতেন নিখিল।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নিখিল। আনন্দবাজার পত্রিকাকে তিনি বলেন, “আইনি নোটিশে নুসরাত যা উল্লেখ করেছেন তা খুব ন্যক্কারজনক। আমার সম্পর্কে এ রকম নেতিবাচক কথা বলে কী বোঝাতে চাইছে জানি না।”

নুসরাতের বন্ধুর বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে তার সঙ্গে বন্ধুর যৌন সম্পর্কের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, তাতেও যারপরনাই ক্ষুব্ধ নিখিল। তার কথায়, “ও আমার ছোটবেলার বন্ধু। ওর পরিবারের সঙ্গে আমার পরিবারের খুবই ঘনিষ্ঠতা। সেই ঘনিষ্ঠতা নিয়ে এত নোংরা ব্যাখ্যা করা হল?’’

এ সময় নিখিল নুসরাতকে এ ধরনের নেতিবাচক কথা বলা থেকে বিরত থাকার অনুরোধ জানান। শুধু তা-ই নয়, তার নতুন সংসার ও সন্তানের জন্য সুখ কামনা করেছেন তিনি।

Link copied!