• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

‘আপাদমস্তক’ কালো পোশাকে ভাইরাল কিম কার্দাশিয়ান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২১, ০৯:৩১ পিএম
‘আপাদমস্তক’ কালো পোশাকে ভাইরাল কিম কার্দাশিয়ান

লাল গালিচায় সেলিব্রেটিদের নতুন রূপে দেখতে সবসময়ই মুখিয়ে থাকেন ভক্তরা। কিন্তু ইদানিং করোনা সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক পড়তে গিয়ে যেন দর্শকদের মুখ দেখানোরই উপায় থাকছে না। যদিও মার্কিন তারকা কিম কার্দাশিয়ান যেন সেই সুযোগেরই অপেক্ষায় ছিলেন।

বরাবরই নিজের পোশাক পরিচ্ছদের জন্য আলোচিত কিম। এবার ‘আপাদমস্তক’ কালো পোশাকে নিউ ইয়র্কের মেট গালা ফ্যাশন শোতে হাজির হয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়েছেন তিনি।

২০১৩ সালে ফ্যাশন হাউজ গিভেনচির ফ্লোরাল প্রিন্টের গর্ভকালীন পোশাকে প্রথমবার মেট গালার লাল গালিচায় পা রেখেছিলেন কিম। এরপর থেকেই প্রতি বছর মেট গালায় আলো ছড়াচ্ছেন এই তারকা।

২০১৯ সালে ফ্যাশন ডিজাইনার থিয়েরি মুগলার অবসর ভেঙে তার জন্য তৈরি করেছিলেন রেইনড্রপ গাউন। আর এবার কার্দাশিয়ানের পড়নে ছিল সারা শরীর ঢাকা কালো বেলেন্সিয়াগা গাউন। কিম কার্দাশিয়ানকে যারা খোলামেলা পোশাকে দেখে অভ্যস্ত তাদের জন্য এটি ছিল অনেক বড় চমক।

লাল গালিচায় এমন পোশাকে হয়তো কোন তারকাকেই আগে দেখেনি কেউ। ছোট বোন কেন্ডাল জেনার সঙ্গে না থাকলে শরীর ঢাকা এই অদ্ভুত পোশাকে কার্দাশিয়ানকে চিনতে হয়তো ফটোগ্রাফাররাও ভুল করতেন।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির আর্টস কস্টিউম ইনস্টিটিউট মেট্রোপলিটন মিউজিয়ামের এর বার্ষিক ফ্যাশন শো - মেট গালাতে এবার রিহানা, নিকি মিনাজ, লিল নাস এক্সের মত পপ তারকাদের পাশাপাশি নজর কারেন হলিউড তারকারাও। তবে সবাইকে ছাপিয়ে আলোচনায় এসেছেন অভূতপূর্ব কালো পোশাকের কিম কার্দাশিয়ান।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শিরোনাম হওয়ার পাশাপাশি সামাজিক মাধ্যমেও ভাইরাল হয়েছে কিম কার্দাশিয়ানের নতুন রূপ। অদ্ভুত এই পোশাক নিয়ে ঠাট্টা করতেও ছাড়ছেন না কেউ কেউ।

হলিউড-বলিউড তারকা ছাড়াও বিশ্বের নানা প্রান্তের মানুষ তার ছবি শেয়ার করে অজস্র টুইট আর ইন্সটাগ্রাম পোস্ট করেছেন।

কালো পোশাকে ব্যাটম্যানের সঙ্গেও তুলনা করছেন অনেকে

ফেসবুকও ভেসে যাচ্ছে নানা কিম কার্দাশিয়ানের কৌতুক আর মিমে। কমিকসের বিভিন্ন চরিত্রের সঙ্গেও তুলনা চলছে তার।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!