শ্রীলেখার মাথায় হাত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২১, ০২:৩৬ পিএম
শ্রীলেখার মাথায় হাত

ইতালির ভেনিস শহরে আছেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সেখানকার একটি ছবি প্রকাশ করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, একটি হলুদ রঙের বাড়ির দরজার সামনে মাথায় হাত দিয়ে বসে আছেন দুই বাংলার পরিচিত এই অভিনেত্রী। ছবি দেখে যে কেউ মনে করবেন, ভেনিসে গিয়ে সর্বস্ব খুইয়েছেন তিনি।

কিন্তু আসলে বিষয়টি এমন না। ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে শ্রীলেখা অভিনীত সিনেমা ‘ওয়ানস আপন আ টাইম ইন কলকাতা’। এ জন্যই তিনি সেখানে গিয়েছিলেন। প্রদর্শনী শেষ। এখন দেশে ফেরার পালা।

ভারত সরকারের নির্দেশনা অনুযায়ী করোনা আবহে বিদেশ ভ্রমণ শেষে দেশে ফিরতে হলে তার থাকতে হবে আরটিপিসিআর এর নেগেটিভ রিপোর্ট। এই রিপোর্ট না থাকলেই নিজ দেশে ফিরতে পারবেন শ্রীলেখা।

তিনি জানিয়েছেন, ভেনিসে গিয়ে করোনা টেস্ট করাতে গিয়ে বড়সড় হোঁচটই খেয়েছেন। সেখানে আরটিপিসিআর টেস্টের খরচ ১১২ ইউরো, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০ হাজার রুপি। আর তা শুনেই মাথায় হাত পড়েছে অভিনেত্রীর।

কলকাতার গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ১৫ সেপ্টেম্বর দেশে ফেরার কথা শ্রীলেখার। যার জন্য করোনা টেস্ট বাধ্যতামূলক। আর তাই করোনা টেস্টের খরচ কত খোঁজ নিতে গিয়েছিলেন তিনি। কিন্তু খরচ শুনেই চোখ ছানাবড়া!

Link copied!