পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জে কনসার্টের আয়োজন করা হয়েছে। শনিবার (২৫ মে) কনসার্টে গাইবেন আলোচিত-সমালোচিত সারেগামাপা-খ্যাত কণ্ঠশিল্পী নোবেল।
দেবাশীষ বিশ্বাসের উপস্থাপনায় নোবেল ছাড়াও এই কনসার্টে গাইবেন প্রতীক হাসান, ইশরাত জাহান জুঁই, ঝিলিক, নোলক বাবু, সন্ধ্যা, অতনু, পায়েল, নদীসহ অনেকে।
জানা গেছে, স্থানীয় উপজেলা পরিষদ মাঠে এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)











