ওপার বাংলায় বেশ ব্যস্ত সময় পার করছেন ঢালিউড অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। একের পর এক সিনেমা ও ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের মন জয় করে চলেছেন। তবে কলকাতার তার প্রথম সিনেমা ‘মায়া’। দুই বাংলায় জনপ্রিয় এ অভিনেত্রীর সিনেমাটি এবার যুক্তরাষ্ট্রে দেখানো হবে।
জানা যায়, আগামী ১ থেকে ৩ জুলাই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ‘বঙ্গ সম্মেলন’। সে সম্মেলনে প্রদর্শিত হবে মিথিলা অভিনীত সিনেমা‘মায়া’। ছবিটি পরিচালনা করেছেন রাজর্ষি দে।
মায়া একটি ডার্ক ফিল্ম। যা উইলিয়াম শেকসপিয়ারের ‘ম্যাকবেথ’ অবলম্বনে নির্মিত হয়েছে। সিনেমাটিতে মিথিলা ছাড়াও অভিনয় করছেন গৌরব চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, রাহুল, কমলেশ্বর প্রমুখ।
মিথিলা বর্তমানে ব্যস্ত আছেন গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’র সিনেমার শুটিং নিয়ে। এ ছাড়াও তার অভিনীত সিনেমা ‘আয় খুকু আয়’, ‘অমানুষ’ ও ‘জ্বলে জ্বলে তারা’ মুক্তির অপেক্ষায় আছে।

![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)










